গাজীপুরের কাশিমপুরে প্রতিপক্ষের ভয়ভিতী, প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

 

আব্দুল কুদ্দুস গাজীপুর প্রতিনিধি,

গাজীপুরের কাশিমপুরে নিজ ভবন বিক্রয়কে কেন্দ্র করে প্রতিপক্ষের বিভিন্ন ভাবে ভয়ভিতী, প্রাণনাশের হুমকির প্রতিবাদ জানিয়ে ও জীবন নিরাপত্তার শঙ্কায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার ।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে গাজীপুরের কাশিমপুর ৪ নং ওয়ার্ড কাজী মার্কেট এলাকায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ইফাত বিন চৌধুরী।

ভুক্তভোগী বলেন, সম্প্রতি কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ কাজী মার্কেট এলাকায় তার মালিকানাধীন “ইফাত চৌধুরী ভিলা নামে ৪ তলা ভবণ বিক্রয় সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন ব্যক্তি ও তাদের সহযোগীরা তাকে এবং তার পরিবারের সদস্যদের নিয়মিত ভয়ভীতি প্রদর্শনপূর্বক প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।

এবিষয়ে ভুক্তভোগী ইফাত বিন চৌধুরী বাদি হয়ে জিএমপি কাশিমপুর থানায় ৬জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০-২৫ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন।

তিনি বলেন, “বিবাদীরা প্রতিদিনই আমার বাড়ীর সামনে জড়ো হয়ে নানা রকম ভয়ভীতি প্রদর্শন করছে। এমনকি কিছু লোক ডিবি পুলিশের পরিচয়ে বাড়ীতে এসে আমাকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে।
এতে তিনি ও তার স্ত্রী এবং তিন বছরের শিশু পুত্র ইরফান চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানান।

তিনি আরও বলেন, “আমার বাড়ী ও মার্কেটের সিসিটিভি ফুটেজে এসব ঘটনার প্রমাণ রয়েছে। অথচ প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে না।”

সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের প্রতি দ্রুত তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *