নওগাঁর রাণীনগর রেলগেটে ওভারব্রীজ/আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন

 

রহিদুল রাইপ, নওগাঁ:

নওগাঁর রাণীনগর রেলগেটে জনমানুষের গলারকাঁটা যানজট নিরোসনে দ্রুত ওভারব্রীজ/আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০.০০ টায় রেলগেটে রাণীনগর উপজেলাবাসী’র ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এই মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী এবং সর্বস্তরের জনসাধারণ সতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এলাকার জনমানুষের গলারকাঁটা এই রেলগেটের যানজট নিরসনে কর্তৃপক্ষ অগ্রাধিকার ভিত্তিতে ফ্লাইওভার অথবা আন্ডারপাস নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে সকলে আশাবাদ ব্যাক্ত করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *