নেত্রকোনার পূর্বধলা ৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সোহেল,ঢাকায় গ্রেফতার

নেত্রকোনার প্রতিনিধি :

রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণের অভিযোগে ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সহ-সভাপতি মো. মাজহারুল ইসলাম সোহেল ফকির (৩৮)-কে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত সোহেল ফকির নেত্রকোনার পূর্বধলা উপজেলা সদর ইউনিয়নের জুগলী গ্রামের মৃত ইছহাক ফকিরের ছেলে।

উল্লেখ্য বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা ১৬০ পূর্বধলা ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।
জুলাই পরবর্তী পাঁচ আগস্টের লাইভে এসে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিষোদগার করেন। এবং হেফাজত নেতা মামুনুল হকে কে হেলিকপ্টার যুগে তার বাড়িতে আনে, আওয়ামীলীগ বিরোধী অবস্থান পরিষ্কার করেন।

​রবিবার (২ নভেম্বর) রাত থেকে সোমবার ভোর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও পাঁচ নেতাসহ মোট ছয়জনকে গ্রেফতার করে।

মো. মাজহারুল ইসলাম সোহেল ফকির ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সহ-সভাপতি। তিনি স্থানীয়ভাবে রোজা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবেও পরিচিত।

ডিএমপি সূত্রে জানা যায়, রবিবার বেলা পৌনে ১১টার দিকে পল্লবী থানায় অভিযান চালিয়ে ডিবি-মতিঝিল বিভাগ তাকে গ্রেফতার করে।

ডিএমপি জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তিরা ‘নিষিদ্ধ সংগঠনের ব্যানারে’ ঝটিকা মিছিল আয়োজন এবং এতে অংশগ্রহণ করছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

​গ্রেফতারের পর সোহেল ফকিরের নিজ এলাকা পূর্বধলার জুগলী গ্রামে বিষয়টি নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *