সীমান্ত শাহী, দিনাজপুর:
দিনাজপুরের বিরামপুরে আহলেহাদীস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলেহাদীস যুবসংঘ এবং এদের অঙ্গ সংগঠনগুলোর দিনাজপুর পূর্ব সাংগঠনিক জেলার আয়োজনে দেশজুড়ে ধর্মীয় উগ্রবাদী কর্মকান্ড, সহিংসতা, হত্যা ও হত্যার হুমকি এবং দেশবিরোধী কর্মকান্ডের অভিযোগে ইসকন নিষিদ্ধের দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) বাদ জুমা বিরামপুর শহরের চাঁদপুর আহলেহাদীস জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ঢাকা মোড়ে গোল চত্বরে গিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে আবারো বিক্ষোভ মিছিলটি চাঁদপুরে ফিরে এসে শেষ হয়।
