গাইবান্ধার গোবিন্দগঞ্জ তরুণ্যের উৎসব-২০২৫ ও বিজ বৃক্ষের চারা বিতরণ

গাইবান্ধা প্রতিনিধি:
বাংলাদেশ সরকারের উদ্যোগে তারুণ্যের উৎসব-২০২৫ ও বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এর গ্রাহক সেবা পক্ষ উদযাপন উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও ধাপেরহাটে ১হাজার ১শ’ জনকে সবজি বীজ এবং ৪শ’ জন উপকারভোগি সদস্যদের মাঝে ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের লক্ষে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) গোবিন্দগঞ্জ শাখা অফিস চত্বরে বৃহস্পতিবার দুপুরে বীজ ও ফলদ চারা বিতরণের আয়োজন কার হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান। বিষেশ অতিথির বক্তব্য রাখেন বিজের অডিট অফিসার শাহিন আলম,কমপ্লাইন্স অফিসার শফিকুল ইসলাম,সাব-জোনাল ম্যানেজার বকুল ইসলাম। বিজের গোবিন্দগঞ্জ শাখার শাখা ব্যবস্থাপক হাফিজুর রহমানের সভাপতিত্বে করেন আরো বক্তব্য রাখেন বিজের কৃষি কর্মসূচীর প্রোগ্রাম অফিসার মাহামুদ হাসান, আব্দুল লতিফ,ধাপেরহাটোশাখা ব্যবস্থাপক আকাশ আহমেদসহ অন্যরা। এ কর্মসূচীর আওতায় প্রতি জন সুবিধাভোগী সদস্যের মাঝে একটি  লাল শাক,পুইশাক,লাউ,মিষ্টি কুমড়া,গাজর ও শিম বীজ আম,কাঠাল ও পেয়ারার চারা বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *