দাউদ ইব্রাহীম সোহেল এর রিপোর্ট:
ভোলায় বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর পক্ষে ভোলা- ১ আসনের সংসদ সদস্য নির্বাচিত করার লক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করছেন চরসামাইয়া ইউনিয়ন বিজেপি।
বুধবার বিকেলে ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নে এটলিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে চরসামাইয়া ইউনিয়ন বিজেপির আহবায়ক করিম হাওলাদারের উপস্থিতিতে সাবেক ছাত্রনেতা ও বর্তমান ইউনিয়ন বিজেপির সদস্য সচিব মোঃ মামুন মুন্সীর নেতৃত্ব লিফলেট বিতরণ করা।

এ সময় তিনি বলেন ভোলার অহংকার সাবেক সংসদ সদস্য ও বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে ভোলা-১ আসন থেকে নির্বাচিত করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি নির্বাচিত হলে ভোলায় সন্ত্রাসী, চাঁদাবাজি বন্ধ হবে , ভোলায় মেডিকেল কলেজ স্থাপিত হবে ,ভোলা বরিশাল সেতুর কাজসহ ভোলার উন্নয়ন কাজ করবেন তিনি।
এসময় চরসামাইয়া ইউনিয়ন বিজেপির যুগ্ম আহ্বায়ক ইদ্রিস হাওলাদার, নাসির পাটোয়ারী, জাহাঙ্গীর মাতাব্বর বিজেপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিত ছিলেন।
