সীমান্ত শাহী,দিনাজপুর:
দিনাজপুরে সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারকে ট্রাস্টি বোর্ড কর্তৃক মঞ্জুরিকৃত অর্থের চেক হস্তান্তর করেছে বিআরটিএ।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে দিনাজপুর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ভূক্তোভোগিদের হাতে চেক তুলে দেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ’র পরিচালক আবু মমতাজ উদ্দিন আহমেদ। জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিআরটিএ’র সহকারী পরিচালক মইনুল ইসলাম, নিরাপদ সড়ক চাই-এর সভাপতি আশাদুজ্জামান মোল্লা প্রমূখ।

দিনাজপুর ও নীলফামারী দুই জেলার ২১ জন আহত ও নিহত পরিবারের হাতে মোট ১ কোটি টাকার চেক হস্তান্তর করে বিআরটিএ কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা জানান, কেউ আহত বা নিহত হলে তাদের স্থানীয় বিআরটিএ অফিসে নির্দিষ্ট সময়ে যোগাযোগ করলে আর্থিক অনুদান প্রদান করা হয়। যার ধারাবাহিকতায় আজকে এই চেক বিতরণ অনুষ্ঠান।
