শওকত শরীফ : ফরিদপুর :
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন মাদকমুক্ত নগরকান্দা গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। শুক্রবার বিকালে
ফরিদপুরের নগরকান্দার কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন ।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাইফুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহ সভাপতি আলিমুজ্জামান সেলু, সহ সভাপতি মাহাবুব আলী মিয়া, সহ সভাপতি আলমগীর হোসেন বকুল, নগরকান্দা পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, সুপ্রিম কোর্টের সহকারী এটর্নি জেনারেল এ্যাডঃ জুয়েল এম সুমন, যুবদল নেতা হাফিজুর রহমান শরীফ, তৈয়াবুর রহমান মাসুদ, হেলাল উদ্দিন হেলাল,রবিউল ইসলাম বাবু, বিএনপি নেতা মিজানির রহমান মিজান, ওমর আলী,বেলায়েত হোসেন লিটন, এহসানুল হক, রোজিনা আক্তার প্রমুখ।
সমাবেশ শেষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা ও সাপ খেলা অনুষ্ঠিত হয়ে। এবং মাদকমুক্ত নগরকান্দা গড়ে তোলার শফথ নেয়া হয়।
