রাজধানীর মগবাজারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো “ওয়াটার ফল মেকওভার” পার্লার

 

শামীম ইকবাল, স্টাফ রিপোর্টার:

জমকালো আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো ওয়াটার ফল মেকওভার পার্লার। ঢাকার মগবাজারে পুনাক ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে এই পার্লারের শুভ উদ্বোধন করেন পুনাকের সভাপতি মিসেস আফরোজা হেলেন ও পুনাকের অনান্য সদস্যরা।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন চলচ্চিত্র জগতের সুনামধন্য নায়িকা অপু বিশ্বাস, এছাড়াও আরো উপস্থিত ছিলেন বাংলা দেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র সহ সভাপতি চিত্র নায়ক ডিয়ে তায়েব, ইউটিউব ইনফ্লুয়েন্সার বারিশা হক ও চলচ্চিত্র অভিনেতা ও বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী নৃত্যশীল্পী ইভান শাহরিয়ার সোহাগ।

সন্ধ্যায় একঝাক সেলিব্রেটি দের নিয়ে ওয়াটার ফল মেকওভার পার্লারের স্বত্বাধিকারী মিসেস মনোয়ারা রুমঝুম কেক কেটে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করেন পরে নৃত্য পরিবেশন ও সংগীতা অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে অনুষ্ঠানের। বিশিষ্ট সংগীতশিল্পী রিপন শাহ র সংগীত পরিবেশন অনুষ্ঠানে আগত সকলের মাঝে বাড়তি আনন্দ যোগায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *