নাচোলে বিশ্ব শিক্ষক দিবস পালিত

নাচোল প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বেসরকারি উন্নয়ন সংস্থা এসেডো’ ও গণস্বাক্ষরতা অভিযান এর আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে ।

বৃহস্পতিবার বেলা ১১ টায় নাচোল বিআরডিবি হলরুম থেকে র‍্যালি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিআরডিবি হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসেডো’র নিবার্হী পরিচালক রবিউল হকের সভাপতিত্বে “শিক্ষকতা পেশা মিলিত প্রচেষ্টার দীপ্তি” প্রতিপাদ্যকে উপজীব্য করে প্রধান অতিথির বক্তব্যে রাখেন নাচোল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ, নাসিরাবাদ দুলাহার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল, ভাতসা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম , নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার। এছাড়া অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন মুসলিমপুর গার্লস একাডেমির সহকারী শিক্ষক মফিজুল ইসলাম আদিবাসি একাডেমীর সাবেক সভাপতি যতীন হেমব্রম। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের প্রধান অতিথি দুলাল উদ্দিন খান বলেন, শিক্ষক হলো একটি দেশের জন্য জ্ঞান, সংস্কৃতি ও উন্নয়নের প্রধান চালিকাশক্তি।

শিক্ষক কেবল পাঠদান করেন না বরং প্রজন্মকে আলোকিত, দায়িত্বশীল এবং সৃজনশীল নাগরিক হিসেবে গড়ে তোলেন। তাই শিক্ষকদের মর্যাদা, অধিকার ও পেশাগত উন্নয়ন নিশ্চিত করা একটি দেশের শিক্ষা ব্যবস্থার টেকসই অগ্রগতি পূর্ব শর্ত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসেডোর ফাইন্যান্স ম্যানেজার আজাহার আলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *