আনোয়ার হোসেন অপু, বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা,
নাটোরের বাগাতিপাড়া উপজেলার রামপাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে চাচাতো ভাইকে ফাঁসাতে গিয়ে ব্যর্থ হয়ে এবার থানার অফিসার ইনচার্জের (ওসি) বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা চালানোর অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রুস্তম আলী মিল্টন নামের এক ব্যক্তি তার চাচাতো ভাই কলেজ শিক্ষক সেলিম রেজার বিরুদ্ধে তার খড়ির ঘরে আগুন লাগিয়ে দেয়ার অভিযোগ করেন। তিনি দাবি করেন, এতে তার প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকাবাসীরা এই আগুন লাগার ঘটনার সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

hw-remosaic: 0;
touch: (-1.0, -1.0);
modeInfo: ;
sceneMode: Night;
cct_value: 0;
AI_Scene: (-1, -1);
aec_lux: 36.0;
hist255: 0.0;
hist252~255: 0.0;
hist0~15: 0.0;
পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন বলেন, “রুস্তম ও সেলিমের জমি সংক্রান্ত বিরোধের বিষয়টি আমি জানি এবং একাধিকবার মীমাংসার চেষ্টা করেছি। কিন্তু আগুন লাগার ঘটনা এই প্রথম শুনলাম। এটি সম্ভবত তাদের পারিবারিক বিরোধেরই অংশ।”
সংরক্ষিত মহিলা সদস্য শীলা বলেন, “আমি আগুন লাগার ব্যাপারে কিছু শুনিনি বা কেউ আমাকে জানায়নি। এতে রহস্যজনক কিছু আছে বলেই মনে হচ্ছে।”
সেলিম রেজা দাবি করেন, “রুস্তম আলী তার মায়ের দেখাশোনা করতেন না। গত জানুয়ারিতে তার মা আমার কাছে ১০ শতক ধানী জমি বিক্রি করেন। এরপর আমি সেখানে ফসল করতে গেলে রুস্তম চাঁদা দাবি করেন এবং জমিতে প্রবেশ করতে দেননি। সেখান থেকেই বিরোধ শুরু হয়।”
তিনি আরও বলেন, “আগুন লাগার কথাটি সম্পূর্ণ মিথ্যা। ওইদিন সকালে হঠাৎ করে রুস্তম অভিযোগ করেন যে, আমি তার ঘরে আগুন লাগিয়ে দিয়েছি। অথচ ফায়ার সার্ভিস বা এলাকার কেউই আগুন লাগার বিষয়ে কিছু জানেন না। পরে পুলিশ তদন্ত করে অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় মামলা নেয়নি। তখন রুস্তম ওসির বিরুদ্ধে ঘুষ দাবির মিথ্যা সংবাদ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে দেয়।”
এ বিষয়ে বাগাতিপাড়া স্মার্ট প্রেসক্লাবের সভাপতি আল আফতাব খান সুইট বলেন, “বাগাতিপাড়ায় কিছু স্বার্থান্বেষী মহল পুলিশের মাধ্যমে মিথ্যা মামলা করিয়ে নিরপরাধ মানুষকে হয়রানি করার চেষ্টা করছে। কিন্তু বাগাতিপাড়া মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান তাদের অপচেষ্টা প্রতিহত করেন। এরপরই তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়।”
অভিযোগের বিষয়ে বাগাতিপাড়া থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। কিছু লোক তাদের অন্যায় আবদার মেনে না নেয়ায় আমার বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছে। আমি পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করছি এবং সবার সহযোগিতা কামনা করছি।”
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর রাত আনুমানিক দেড়টার দিকে রুস্তম আলী মিল্টনের খড়ির ঘরে আগুন লাগার ঘটনা নিয়ে চাচাতো ভাই সেলিম রেজা ও তার ভাই ইসকেন্দার বিরুদ্ধে থানায় অভিযোগ করতে গেলে মামলা এন্ট্রির সময় ঘুষ দাবি করা হয়েছে মর্মে কিছু সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। তবে তদন্তে এসব অভিযোগের কোন সত্যতা পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে।
