সাইফুল ইসলাম সজিব, দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহারে মিজান-নাসরিন মুক্ত স্কাউট গ্রুপের ৩য় বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে দেবিদ্বার উপজেলার রাজামেহার উচ্চ বিদ্যালয়ের মাঠে
অনুষ্ঠানে ৩য় দিনে সন্ধার আসতেই শুরু হয় গান ফায়ার ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্কাউটের বিভিন্ন প্রদর্শনী কর্মশালা।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম, মিজান নাছরিন মুক্ত স্কাউট গ্রুপের উপদেষ্টা, ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠানের আহবায়ক মোশাররফ হোসেন এবং সদস্য সচিব কাজী সাদেকুর রহমান।

সংবর্ধনা ও সমাপনী অনুষ্ঠানে রাজামেহার উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবদুল কাদের সরকারের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দেবিদ্বার ও ব্রাহ্মণপাড়া থানার এএসপি সার্কেল মোহাম্মদ শাহীন,
