নওগাঁর আত্রাই থানার নতুন ওসি মনসুর রহমান

সাজ্জাদুল তুহিন, নওগাঁ: 
নওগাঁর আত্রাই থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসাবে যোগদান করেছেন মোঃ মনসুর রহমান।
শুক্রবার সন্ধ্যায় আত্রাই থানায় যোগদান করেন তিনি। এর আগে তিনি জেলার মান্দা থানার ওসি হিসাবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, আত্রাই থানার যোগদানের পর সর্বপ্রথম সাধারণ জনগণের কাছে নিজেকে একজন আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে চাই। সকলের দোয়াই আইনশৃঙ্খলার উন্নতির মধ্য দিয়ে আত্রাই উপজেলাকে একটি নিরাপদ ও আদর্শ এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। তাই সকলের সহযোগিতা কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *