সোহেল রানা নাচোল প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নাচোলে জুম্মার নামাজ পড়াতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় ইমামের মৃত্যু হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ছিটকে পড়ে বাসের নিচে খালিদ মুসাব্বির আশিক নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১২ টার দিকে নাচোল-আমনুরা সড়কের হামিদপুরে এ দুর্ঘটনা ঘটে।
নাচোল থানার ওসি মনিরুল ইসলাম তথ্য নিশ্চিত করে জানান-নিহত খালিদ মুসাব্বির নাচোল উপজেলার মাক্তাপুর গ্রামের মৃত :আব্দুল মালেকের ছেলে। তিনি একটি মসজিদের ইমাম ছিলেন।
খালিদ মুসাব্বির নাচোল উপজেলার হাটবাকইল যাচ্ছিলেন একটি মসজিদের জুম্মার নামাজ পড়াতে। হামিদপুর এলাকায় সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বাসের নিচে ছিটকে পড়লে তাঁর মৃত্যু হয় । পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরেদহ উদ্ধার করে।
ওসি আরো বলেন, স্থানীয়রা দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করেছে। তবে বাসের চালক ও চালকের সহকারী পালিয়ে যান। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।
