মোঃ মেহেদী হাসান, পুঠিয়া, রাজশাহী :
“সমবায় উন্নত বিশ্বের জন্য অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই উন্নয়ন পরিচালনা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর পুঠিয়া উপজেলায় আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) পুঠিয়া পরেশ নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সহযোগিতা করেন—জিনিয়া মহিলা সমবায় লি:, শিলমাড়িয়া মহিলা সমবায় সমিতি লি:, মোল্লাপাড়া মহিলা সমবায় সমিতি লি:, শিবপুর মহিলা সমবায় সমিতি লি:, নয়াপাড়া মহিলা সমবায় সমিতি লি: এবং ভালুকগাছী মহিলা সমবায় সমিতি লি:।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুঠিয়া উপজেলা সমবায় কর্মকর্তা আবু মোতাল্লেম। হেইফার ইন্টারন্যাশনালের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন রিজিওনাল ম্যানেজার আব্দুল্লা আল মামুন।
আরও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরেশ নারায়ন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার চৌধুরী এবং পুঠিয়া উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিনিয়া সমবায় সমিতির সভাপতি খাদিজা খাতুন এবং সঞ্চালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের সহকারী পরিচালক নির্মল দাশ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিকেশন ম্যানেজার আব্দুল্লাহ সেরু, হেইফার রিজিওনাল ম্যানেজার হারুন অর রশীদ, সমিতির অন্যান্য সদস্য, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এ সময় সমবায়ের ভূমিকা ও নারীদের অংশগ্রহণে অর্থনৈতিক উন্নয়নের গুরুত্ব তুলে ধরা হয়।
