রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ৬ দাবি

রায়হান ইসলাম, রাজশাহী :

রাকসু নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে ৬ টি দাবি জানিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে ছাত্রদল সমর্থিত প্যানেলের সদস্যরা মোট ছয় টি দাবি নিয়ে দেখা করতে আসেন নির্বাচন কমিশনারের সাথে। তাদের প্রধান দাবি ছিল স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণ এবং ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা। এ সময় ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয় ভোটের ফলাফল যাই হোক না কেন মেনে নেবেন তারা এবং পরবর্তীতে হারলেও ছাত্রদের পাশে থাকার আশ্বাসও দেন ভিপি প্রার্থী শেখ নুর উদ্দিন আবির।
এর আগে বেলা ১১ টার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় বিএনপিপন্থী শিক্ষকরা প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করেন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তারা জানান, রাকসু নির্বাচন যাতে কোন ভাবে বিতর্কিত না হয় এবং নির্বাচন থেকে কোন প্রার্থী কিংবা সংগঠন যাতে বয়কট না করে বেরিয়ে আসে এ ধরনের পরিবেশ চান তারা।
পরে সার্বিক বিষয় নিয়ে নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, ছাত্রদলের দাবিগুলোর সাথে শুধুমাত্র হাতে ভোট গণনা বাদে সকল বিষয়ে একমত হয়েছেন তারা।  এরই মধ্যে ১০৩ টি স্বচ্ছ ব্যালট বাক্স তৈরীর কার্যক্রম শুরু হয়েছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিতে প্রস্তুত তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *