জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন রাজশাহীর যুগ্ম সমন্বয়ক শামীমা সুলতানা মায়া।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় জলিল বিশ্বাস মার্কেটের সামনে সংবাদ সম্মেলন করে দলের সকল কার্যক্রম থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
এসময় তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের সময় রাজশাহীতে মাঠপর্যায়ে সক্রিয়ভাবে অংশ নিয়েছিয়েলাম এরপর থেকে দলের দায়িত্ব পালনকালে সর্বদা নীতি, সততা ও জনগণের কল্যাণকে প্রাধান্য দিয়ে কাজ করেছি। কিন্তু সাম্প্রতিক সময়ে বিভিন্ন সমালোচনা, মিথ্যা অভিযোগ, বিভ্রান্তিমূলক প্রচারণা এবং নানামুখী চাপে তার পক্ষে আর সৎভাবে দলের কার্যক্রমে যুক্ত থাকা সম্ভব হচ্ছে না।
তিনি আরো বলেন, মানসিকভাবে আমি বিপর্যস্ত হয়ে পড়েছি। পাশাপাশি জেলা পর্যায়ে কার্যক্রম পরিচালনায় প্রত্যাশিত ভূমিকা রাখতে না পারায় পদত্যাগকেই শ্রেয় মনে করছি । তবে আমি আশাবাদ ব্যক্তকরি , জাতীয় নাগরিক পার্টি ভবিষ্যতে গণমানুষের আস্থা অর্জনে এবং স্বচ্ছ রাজনীতি চর্চায় আরও সক্রিয় ভূমিকা রাখবে। এনসিপি একটি একনিষ্ঠ দল। এ দলের উপর সাধারণ জনগণের অনেক আশা-আকাঙ্ক্ষা জড়িয়ে আছে
