চুয়াডাঙ্গায় ৪ টি মোটরসাইকেলসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্য আটক

মোঃ আব্দুল্লাহ হক চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা চোরচক্রের দু’জনকে গ্রেফতার করেছে এবং তাদের নিকট থেকে ৪টি মোটরসাইকেল উদ্ধার করেছে।
পুলিশ জানায়, জীবননগর উপজেলার সদরপাড়া গ্রামের মো. রহিদুল ইসলামের ছেলে মো. তাকবীর হোসেনের একটি মোটরসাইকেল গত ১১ সেপ্টেম্বর বিকাল ৪টার সময় তার জীবননগরের গ্যারেজ থেকে চুরি হয়ে যায়।
এ ঘটনার পর জীবননগর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাসের তত্ত্বাবধানে এসআই মো. মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে গত ১২ সেপ্টেম্বর বেলা ১১টার সময় জীবননগর উপজেলার বিজিবি ক্যাম্পের সামনে রাস্তার উপর থেকে চোরাইকৃত মোটরসাইকেলটি উদ্ধার করে।
এ সময় জীবননগর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. হাসিব হোসেনকে (২১) গ্রেফতার করা হয়।
পরে হাসিব হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার লাউতলা বড় ঘিঘাটি গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মো. ছায়ার হোসেনকে (২৪) গ্রেফতার করা হয়।
এ সময় পুলিশ ছায়ার হোসেনের হেফাজতে থাকা ২টি ডায়াং ৮০ সিসি মোটরসাইকেল ও ১টি ভিক্টর ১০০ সিসি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *