সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন যুবশক্তির জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠনে মতবিনিময় সভা ও ফরম বিতরন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫সেপ্টেম্বর) দুপুরে শহরের ডাব্লিউ এফ রেস্টুরেন্টে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সদস্য সচিব দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি, কেন্দ্রীয় ১নং সংগঠক ইসমাইল হোসেন সিরাজী, সংগঠক শামীম আহমেদ, ছাত্র সমন্বয়ক সজিব সরকার, আল- আরাফা গ্রুপের চেয়ারম্যান নূরুল ইসলাম উজ্জল, সহকারী শিক্ষিকা মাহবুবা খাতুন, সালমা খাতুন, সবুজ, মাহিন, সম্রাট প্রমুখ। মতবিনিময় সভা শেষে যুব শক্তির ফরম বিতরন করা হয়। এসময় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত জাতীয় যুব শক্তির কর্মী সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।
