জামায়াতের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশনার

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক করছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৯ জুলাই) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে বৈঠক শুরু হয়।

বৈঠকে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। নির্বাচন কমিশনের পক্ষে সিইসিসহ অন্যান্য নির্বাচন কমিশনার এবং ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে নির্বাচন কমিশন সচিবালয়ে চুক্তিভিত্তিক অতিরিক্ত সচিব নিয়োগের বিষয় এবং স্থানীয় সরকার নির্বাচন-সংক্রান্ত আইন সংশোধনের বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *