দেশে অর্ধশত কোটি টাকার মালিক মাত্র ১৫ জন

বিটিএন ডেস্কঃ চলতি বছরের মার্চ মাস শেষে ব্যাংকে ৫০ কোটি টাকার বেশি জমা আছে এমন গ্রাহকদের সংখ্যা মাত্র ১৫ জন। গেল বছরের একই সময়ে এ সংখ্যা ছিল ২২ জন। তবে গত বছরের ডিসেম্বরে এই সংখ্যা ১৩ জনে নেমে এলেও চলতি বছরের মার্চে ২ জন বেড়ে ১৫ জন হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন সূত্রে জানা যায়, তিন মাসের ব্যবধানে কোটিপতি বেড়েছে ২ হাজার ২০৯ জন। এ ছাড়া ব্যাংক অ্যাকাউন্টে ১ কোটি টাকা বা তার বেশি অর্থ জমা আছে এমন গ্রাহকদের অ্যাকাউন্ট সংখ্যা ৪০ হাজার ৬৪৫টি।

এতে দেখা যায়, তিন মাসের ব্যবধানে কোটিপতি বেড়েছে ২ হাজার ২০৯ জন। গেল ডিসেম্বর শেষে এই ধরনের ব্যক্তি একাউন্টের সংখ্যা ছিল ৩৮ হাজার ৪৩৬টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *