ফ্যাসিস্টদের প্রতি কোন দুর্বলতা দেখানো যাবে না: আসিফ মাহমুদ

বিটিএন ডেস্কঃ ফ্যাসিস্টদের প্রতি কোন দুর্বলতা দেখানো যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (১৬ মে) এক ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

পোস্টে এনসিপির এই নেতা লিখেন, মানুষের মৃত্যুতে উল্লাস করা পিশাচদের জন্যও অনেককে মাঝেমধ্যে বিভিন্ন ইভেন্টে মায়াকান্না করতে দেখি। ফ্যাসিস্টদের প্রতি কোন দুর্বলতা দেখানো যাবে না। এরা এসবের যোগ্য না, অর্থহীন।

সবশেষ তিনি বলেন, তারা এটারই যোগ্য। (This is what they deserve)

তবে তিনি কার প্রসঙ্গে এমন পোস্ট দিয়েছেন সে বিষয়ে কিছু উল্লেখ করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *