২৪৩ কোটি টাকা লেনদেন প্রথম ঘণ্টায় ডিএসইতে

বিটিএন ডেস্কঃ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৬ মে) অধিকাংশ শেয়ার ও ইউনিটের দাম বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন এগিয়ে চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় এক্সচেঞ্জেটির প্রধান মূল্যসূচক ও শরিয়াহ সূচকেও উত্থান হয়েছে। এসময়ে বাজারে প্রায় ২৪৩ কোটি টাকা লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বুধবার সকাল ১০টায় ডিএসইতে লেনদেন শুরু হয় অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে মোট ৩৮৫টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ১৭৮টির, কমেছে ১১৯টির দাম, আর অপরিবর্তিত রয়েছে ৮৫টির দাম।

অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় প্রথম ঘণ্টার লেনদেনে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

এ সময়ে অন্য দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে ২ হাজার ১৫ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৪ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে প্রথম ঘণ্টায় মোট ২৪২ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন মঙ্গলবার পূর্ণ কার্যদিবসে (৪ ঘণ্টায়) এক্সচেঞ্জটিতে ৮৩২ কোটি ২৯ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *