নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর গুলশানে মদ্যপ অবস্থায় গণ উপদ্রপ সৃষ্টির অভিযোগে ১৯ জনকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে গুলশান-২ নম্বরের কিংফিশার ও মিডিয়া ক্লাব এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, রাজীব কুমার পাল, মো. আসিফ, তওসিফ বিন ইউসুফ, আরাফাত এনায়েত, সাইফুর রহমান, মো. মোরসালিন সরদার, মো. সিফাত, কাজী আরিফুর রহমান, জামাল উদ্দিন, সিজান, নূরে সোহেল তুরাগ, জাসেদুল হোসাইন সোহেল, আল আমিন শেখ, তানভীন আহমেদ, আজীম শেখ, শাকিল হোসেন, রনি মিয়া, রাকিবুল ইসলাম রুবেল ও মিনহাজ উদ্দিন।
গুলশান থানার ওসি দাউদ হোসেন বলেন, মদ্যপ অবস্থায় গণ উপদ্রপ সৃষ্টির কারণে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কারও মদ্যপান করার লাইসেন্সও নেই। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
