রাজধানী শ্যামলীর শিশু হাসপাতালের বেজমেন্টে আগুন, ৪ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানী শ্যামলীর ঢাকা শিশু হাসপাতালের বেজমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সোমবার (২০ এপ্রিল) দুপুর ২টার দিকে বিষয়টি জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

তিনি জানান, ঢাকা শিশু হাসপাতালের বেজমেন্টে বেলা ১২টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পাই আমরা। এরপর আমাদের মোহাম্মদপুর থেকে দুটি ইউনিট ও কল্যাণপুর থেকে দুটি ইউনিট গিয়ে ১টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ১টা ১৫ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *