জরুরি বৈঠকে বসেছেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় ঢাকার মগবাজারে অবস্থিত আল-ফালাহ মিলনায়তনে বৈঠকে বসেছেন তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

তিনি ঢাকা পোস্টকে বলেন, অবিলন্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

বৈঠক শেষে দুপুরে আল-ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে বৈঠক সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *