রুশ দূতের সাক্ষাৎ সশস্ত্র বাহিনী বিভাগ প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে

বিটিএন ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন এবং সামরিক, বিমান ও নৌ-বিষয়ক অ্যাটাচে কর্নেল পাভেল ইভাশিনিকভ বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ক‌রে‌ছেন। মঙ্গলবার (৩১ মার্চ) এ সাক্ষাৎ অনু‌ষ্ঠিত হয়। ঢাকার রা‌শিয়ার দূতাবাস এ তথ্য জা‌নি‌য়ে‌ছে।

দূতাবাস জানায়, সাক্ষা‌তে তারা সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা নি‌য়ে আলোচনা ক‌রেন। উভয় পক্ষ দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতার আইনি কাঠামো সম্প্রসারণসহ রাশিয়া ও বাংলাদেশের মধ্যে সহযোগিতার বর্তমান ও সম্ভাব্য ক্ষেত্র নিয়ে আলোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *