শাহ্ আলম শাহী,দিনাজপুর:
সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী প্রফেসর ডা.এ এড এম জাহিদ হোসেন বলেছেন,কোন ধর্ম জুলুমকে প্রশ্রয় দেয় না,কোন জুলুমকে কোন ধর্ম সায় দেয় না, সমর্থন করে না।
আপনার ধর্ম মানুষের মধ্যেই আছে। সেবা করলেই আল্লাহ বলেন,ঈশ্বর বলেন,ভগবান বলেন,পাওয়া যাবে। আমরা যদি এই কথাটি মনে রাখতাম,তাহলে এই দেশটা আরো সুন্দর হতে পারতো।
আজ শুক্রবার তিনি নিজ এলাকায় এসব কথা বলেছেন।
