এরদোয়ানের প্রশংসায় ইরান ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়ায়

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের বিরুদ্ধে ইসরায়েলি হামলার কঠোর নিন্দা জানানোয় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের দৃঢ় অবস্থানের প্রশংসা করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইরানের প্রেসিডেন্ট এরদোয়ানের প্রশংসা করেন।

এক্সে দেওয়া পোস্টে পেজেশকিয়ান বলেছেন, ‌‌‘‘আগ্রাসী ইহুদিবাদী ইসরায়েলের নিন্দা জানানোর ক্ষেত্রে আমার প্রিয় ভাই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের দৃঢ় অবস্থান অত্যন্ত প্রশংসনীয়।’’

তুর্কি ভাষায় শেয়ার করা ওই বার্তায় পেজেশকিয়ান ইরানের প্রতি সংহতি প্রকাশের জন্য এরদোয়ান এবং তুরস্কের জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘‘আক্রমণকারী জায়নবাদী ইসরায়েলের নিন্দা জানানোর ক্ষেত্রে তুরস্ক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের অনড় অবস্থান প্রশংসার দাবি রাখে। ভ্রাতৃপ্রতিম তুর্কি জাতি দীর্ঘকাল ধরে মুসলিম বিশ্বের সাথে সংহতি বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমরা এই সম্মানজনক পথে চলা অব্যাহত রাখব।’’

সূত্র: আনাদোলু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *