ক্ষতিগ্রস্তরা হলেন, সাবেক অঞ্জনা ক্লথ স্টোরের স্বত্বাধিকারী প্রয়াত বিনয় বসাক (বেনু বসাক)-এর দুই ছেলে বাবলু বসাক ও বলাই বসাক।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ আগুনের সূত্রপাত হয়ে দ্রুত টিনসেট নির্মিত চারটি ঘরে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় ঘরের ছাউনি, আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্রসহ সবকিছু মুহূর্তেই ভস্মীভূত হয়। খবর পেয়ে নওগাঁ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, এ ঘটনায় প্রায় ৫ থেকে সাড়ে ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সংবাদ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসনের পক্ষে থেকে দুর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তরের সহযোগিতায় দুই পরিবারের মাঝে সরকারি ৪ ব্যান্ডিল ঢেউটিন, টিন মেরামতের জন্য ১২ হাজার টাকা, ৪ বস্তা শুকনো খাবার, ১০ টি কম্বল ও নগদ ১৫ হাজার প্রদান করা হয়। এ সময় নওগাঁ সদর উপজেলার সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারে কিছু সরকারি সহায়তা প্রদান করা হয়েছে।
