শুরু হচ্ছে লাল বলের বিসিএল সিলেট পর্ব দিয়ে

স্পোর্টস ডেস্কঃ বর্তমানে পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে আছেন দেশের ক্রিকেটাররা। জাতীয়, নারী, যুব দল ও ঘরোয়া পর্যায়ের ক্রিকেটাররা খেলার বাইরে আছেন। ঈদ শেষেই সবার ব্যস্ততা শুরু হবে। জাতীয় দল আন্তর্জাতিক সিরিজ, আর বাকিরা দেশের ঘরোয়া টুর্নামেন্টে খেলবেন। এপ্রিলের তৃতীয় সপ্তাহে (২১) শুরু হবে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) লঙ্গার ভার্সন।

বিষয়টি ঢাকা পোস্টকে বিসিবির একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ‘বিসিএলটা আসলে এপ্রিলের মাঝামাঝি সময়ে শুরু হবে এটা নিশ্চিত। এরমধ্যে দুই রাউন্ড হবে জাতীয় দলের ক্রিকেটাররাসহ। তারা মে মাসের ১ তারিখ পর্যন্ত লিগটিতে খেলবেন। এরপর পাকিস্তান সিরিজ শুরু হয়ে যাবে, ফলে বাকি ক্রিকেটারদের এখানে রিপ্লেস করা হবে।’

টুর্নামেন্ট শুরুর সময় ও ভেন্যু জানিয়ে তিনি বলেন, ‘ক্রিকেটারদের রিপোর্টিং রয়েছে ১৭ কিংবা ১৮ এপ্রিল। আর খেলা শুরু হতে পারে ২০ কিংবা ২১ তারিখ থেকে, সম্ভবত ২১ এপ্রিল। আর খেলা শুরু হবে সিলেট পর্ব দিয়ে। এ ছাড়া রাজশাহী, বগুড়া ও ঢাকার মধ্যে হতে পারে। প্রথম রাউন্ডটা আসলে কনফার্ম হয়েছে যে সিলেটে হবে, বাকিটা এখনও সিদ্ধান্ত হয়নি।’

‘প্রথম দুই রাউন্ডের মধ্যে তিনদিন করে আবার গ্যাপ রয়েছে। তারপর শেষ রাউন্ড হবে, এর আগে পাঁচদিন গ্যাপ। শেষ রাউন্ডটা শুরু হতে পারে মে মাসের ৬-৭ তারিখ। কোচ যারা থাকবেন সেটার ড্রাফট করা হয়েছে মোটামুটি। ওয়ানডে ভার্সনে যারা ছিল তারা যুক্ত হবেন, এ ছাড়া নতুন করে দুয়েকজন থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *