খেলতে পারবেন না বায়ার্নের বিপক্ষে, ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে কোর্তোয়া

স্পোর্টস ডেস্কঃ ম্যানচেস্টার সিটিকে দুই লেগেই হারিয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। এমন আনন্দের মাঝে বড় দুঃসংবাদ পেতে হচ্ছে লস ব্লাঙ্কোদের। চোট পেয়ে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন গোলরক্ষক থিবো কোর্তোয়া।

বৃহস্পতিবার (১৯ মার্চ) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। বিবৃতিতে বলা হয়েছে, ‘মেডিক্যাল স্টাফের সদস্যরা কোর্তোয়ার পরীক্ষা করেছিল। ডান ঊরুর সামনের বড় পেশির একটি অংশে চোট লেগেছে তার। অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।

রিয়ালের পক্ষ থেকে কোর্তোয়ার সেরে উঠার নির্দিষ্ট সময় না উল্লেখ করেনি। তবে ধারণা করা হচ্ছে প্রায় ছয় মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে। আগামী মাসে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে তাকে পাচ্ছে না রিয়াল মাদ্রিদ। দুই লেগের কোনোটিতেই খেলতে পারবেন না তিনি। এমনকি সেমিফাইনালে উঠলেও তাকে পাওয়া নিয়ে সংশয় আছে।

কোর্তোয়ার অবর্তমানে রিয়াল মাদ্রিদের গোলবার সামলাবেন আন্দ্রে লুনিন। ম্যানচেস্টার সিটির বিপক্ষে দ্বিতীয় লেগে তিনি খেলেছিলেন।
শুধু ক্লাব নয়, একই সময়ে আন্তর্জাতিক ফুটবলেও কোর্তোয়াকে পাওয়া যাবে না। এ মাসেই প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে বেলজিয়াম। এই দুটি ম্যাচেও খেলতে পারবেন না এই গোলরক্ষক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *