ব্রাহ্মণবাড়িয়ায় মালিহাতা এলাকায় কাভার্ড ভ্যান চাপায় সিএনজি অটোরিকশার চালক নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার মালিহাতা এলাকায় মঙ্গলবার (১৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে একটি কাভার্ড ভ্যান চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালক আশিক (৫৫) নিহত হয়েছেন।

নিহত আশিক সদর উপজেলার বুধল ইউনিয়নের মালিহাতা পশ্চিমপাড়া গ্রামের ইরা মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, অটোরিকশাটি যাত্রী নিয়ে আশুগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানটি অটোরিকশাটিকে চাপা দেয়, ফলে চালক আশিক ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে কাভার্ড ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে যায়।

খাঁটিহাটা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *