৩৪.২২ বিলিয়ন ডলার দেশের রিজার্ভ বেড়ে

বিটিএন ডেস্কঃ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩৪ হাজার ২২১ দশমিক ৭৮ মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে, যা প্রায় ৩৪ দশমিক ২২ বিলিয়ন ডলার। সোমবার (১৬ মার্চ) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৬ মার্চ পর্যন্ত দেশের মোট বা গ্রস রিজার্ভের পরিমাণ ৩৪ দশমিক ২২ বিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৯ হাজার ৫২৮ দশমিক ১৬ মিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ২৯ দশমিক ৫২ বিলিয়ন মার্কিন ডলার।

এর আগে গত ১১ মার্চ দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৪ দশমিক ২৯ বিলিয়ন ডলার। একই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ২৯ দশমিক ৫৬ বিলিয়ন ডলার।

উল্লেখ্য, আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভ হিসাব করলে স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে নিট বা প্রকৃত রিজার্ভ নির্ধারণ করা হয়। অর্থাৎ মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করার পর যে পরিমাণ থাকে, সেটিই নিট রিজার্ভ হিসেবে ধরা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *