নিজস্ব প্রতিবেদক: চীন থেকে উন্নত চিকিৎসা শেষে আজ দেশে ফিরেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান। দীর্ঘ চিকিৎসা সফর শেষে রবিবার বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
এসময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান চীনা দূতাবাসের সাংস্কৃতিক কাউন্সেলর লি শাওপেং। সাক্ষাৎকালে তারা কুশল বিনিময় করেন এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।

উল্লেখ্য যে, নজরুল ইসলাম খান বিএনপির নীতি-নির্ধারণী পর্যায়ের একজন বর্ষীয়ান নেতা। তার এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বিশেষ নিরাপত্তা ও সৌজন্যমূলক পরিবেশ বজায় ছিল। এসময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরাও তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
