সুপ্রিম কোর্টে অবকাশকালীন দুটি চেম্বার কোর্ট গঠন

নিজস্ব প্রতিনিধিঃ ১৫ মার্চ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ‍সুপ্রিম কোর্টের অবকাশকালে আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য দুটি চেম্বার কোর্ট গঠন করেছেন প্রধান বিচারপতি।

এ বিষয়ে ১২ মার্চ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিচারপতি এস এম এমদাদুল হক আগামী ১৫, ১৬, ৩০ ও ৩১ মার্চ সকাল ১১টা থেকে আপিল বিভাগের চেম্বার কোর্টে মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য শুনানি গ্রহণ করবেন।

বিচারপতি মো. রেজাউল হক ৭, ৮, ১৫ ও ১৬ এপ্রিল সকাল ১১টা থেকে আপিল বিভাগের চেম্বার কোর্টে মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য শুনানি গ্রহণ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *