চট্টগ্রামের ফটিকছড়িতে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ১৭ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সোমবার (৯ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার পাইন্দং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, খাগড়াছড়ি থেকে একটি যাত্রীবাহী বাস চট্টগ্রামের দিকে যাচ্ছিল। গাড়িটি ফটিকছড়ির পাইন্দং এলাকায় ফেলাগাজি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খেতে পড়ে যায় এবং মোটরসাইকেলটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। পরে হতাহতদের উদ্ধার করে ফটিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

ফটিকছড়ি থানার ডিউটি অফিসার ও সহকারী উপ-পরিচালক মোহাম্মদ সেলিম ঢাকা পোস্টকে বলেন, ইফতারের একটু আগে সংঘটিত দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩ জন নিহত হয়েছেন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *