সিদ্ধান্ত সরকারের মার্চে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার

বিটিএন ডেস্কঃ সরকার চলতি মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। রোববার (০১ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা (সংশোধিত)’ অনুযায়ী মার্চ মাসে ভোক্তা পর্যায়ে ডিজেল, অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম আগের মতোই থাকবে।

নির্ধারিত মূল্যের তালিকা অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা, অকটেন ১২০ টাকা, পেট্রল ১১৬ টাকা এবং কেরোসিন ১১২ টাকা।

গত ১ ফেব্রুয়ারি জ্বালানি তেলের দাম লিটারে দুই টাকা হ্রাস করা হয়েছিল। তখন ডিজেলের দাম ১০২ টাকা থেকে কমে ১০০ টাকা হয়, অকটেনের দাম ১২২ টাকা থেকে ১২০ টাকা, পেট্রলের দাম ১১৮ টাকা থেকে ১১৬ টাকা এবং কেরোসিন ১১৪ টাকা থেকে ১১২ টাকা নির্ধারিত হয়েছিল।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানায়, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ওঠা-নেমার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে প্রতি মাসে স্বয়ংক্রিয়ভাবে জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হয়। মার্চ মাসে নির্দেশিকা অনুসারে ভোক্তা পর্যায়ে কোনো পরিবর্তন আনা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *