সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি অস্ত্র ঠেকিয়ে

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ অস্ত্রের মুখে ঘরের বাসিন্দাদের জিম্মি করে নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় বাধা দেওয়ার চেষ্টা করায় এ যুবককে কুপিয়ে আহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) গভীর রাতে খাগকান্দা ইউনিয়নের কদমতলী গ্রামে এই ঘটনা ঘটে। এতে গুরুতর আহত ব্যক্তির নাম আক্তার। শুক্রবার দুপুরের দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত আহত আক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত প্রায় ২টায় প্রায় ১০-১৫ জনের একটি ডাকাত দল সৌদি প্রবাসী আজাদের বাড়িতে হানা দেয়। ডাকাতরা প্রথমে গাছ বেয়ে বাড়ির ছোট গেট ভেঙে প্রবেশ করে। এরপর ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্রসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করে। ঘরের লোকদের চিৎকারে পাশের বাড়ির আক্তার নামের একজন এগিয়ে আসলে ডাকাতরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে।

আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ডাকাতদের গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *