বরগুনার আমতলীতে পুত্রবধুর মৃত্যুর খবর শুনে শ্বশুররে মৃত্যু

বরগুনা প্রতিনিধিঃ বরগুনার আমতলী উপজেলার হলদাইয়া ইউনিয়ন-এর তক্তাবুনইয়া গ্রামে সোহাগ প্যাদার স্ত্রী প্রসুতি লামইয়া বেগম (২০) মঙ্গলবার দুপুরে অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছেন। তার মৃত্যুর খবর শুনে শ্বশুর মোস্তফা প্যাদা (৭০)ও ওইদিন সকালেই মারা যান। এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্য তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, লামইয়া বেগম মঙ্গলবার ভোরে বাড়িতে নরমাল ডেলিভারিতে একটি কন্যা সন্তান প্রসব করেন। প্রসবের সময় প্রচুর রক্তক্ষরণ হওয়ায় দ্রুত পরিবারের সদস্যরা তাকে পটুয়াখালী মডার্ন হাসপাতাল-এ নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি দুপুরে মারা যান।

পুত্রবধুর মৃত্যুর খবর শুনে ৭০ বছর বয়সী শ্বশুর মোস্তফা প্যাদাও হৃদরোগে মারা যান। একই বাড়ীতে দুই জনের মৃত্যুর কারণে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

হলদাইয়া ইউনিয়ন পরিষদ সদস্য মো. কামরুল হাসান জানান, পুত্রবধুর মৃত্যুর খবর শুনে মোস্তফা প্যাদা মারা গছেনে। পুত্রবধু এবং শ্বশুরের মৃতদেহগুলোর জানাজা মঙ্গলবার রাত ১০টায় অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *