বাংলা টেলিভিশন নেটওয়ার্ক (বিটিএন) এর পরিচালনা পর্ষদের প্রথম জরুরী সভা অনুষ্ঠিত

আব্দুল খালেক নান্নু: বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ও আইপিটিভি বাংলা টেলিভিশন নেটওয়ার্ক (বিটিএন) এর পরিচালনা পর্ষদের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

২২ জানুয়ারি দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের অবস্থিত এটিএন এম সি এল এর প্রধান কার্যালয়ে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলা টেলিভিশন নেটওয়ার্ক বিটিএন এর চেয়ারম্যান বিশিষ্ট সংস্কৃতিক ব্যক্তিত্ব ও জাসাস নেতা, জনাব রেজাবুদ্দৌলা চৌধুরী।

অনুষ্ঠানটি সার্বিকভাবে সঞ্চালনা করেন ও বিভিন্ন বিষয় নিয়ে উত্থাপন করেন, বাংলা টেলিভিশন নেটওয়ার্ক (বিটিএন) এর সিইও সাজেদুর রহমান মুনিম।

এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিটিএন এর নির্বাহী পরিচালক বিশিষ্ট আইনজীবী, গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল, বিটিএন এর নির্বাহী সম্পাদক আনিসুর রহমান, অর্থ সম্পাদক রোকসানা আক্তার রিনি, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক মোঃ নাজমুল খান, বার্তা সম্পাদক আব্দুল খালেক নান্নু, সিনিয়র স্টাফ নাদিকুর রহমান, প্রিয়াঙ্কা ইসলাম
সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এই সভায় আরও আলোচনা করা হয়, বাংলা টেলিভিশন নেটওয়ার্ক বিটিএন জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনের সকল শ্রেণী পেশার মানুষের কথা পৌঁছে দিতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে। এমনটাই জানালেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান জনাব রেজাবউদ্দৌলা চৌধুরী।

শুধু তাই নয় রোজার ঈদের পরে বাংলা টেলিভিশন নেটওয়ার্কের সারাদেশের প্রতিনিধিদের নিয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে বলে এমনটাই প্রত্যাশা করছে কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *