সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় ভ্যান চালক নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম মহা সড়কে ট্রাকের ধাক্কায় ভ্যান চালক নিহত হয়েছে। ঘটনাটি রোববার
(২২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে নয়টার দিকে যমুনা সেতু পশ্চিম মহাসড়কের
 সদর উপজেলার সয়দাবাদ মুলিবাড়ি চেকপোষ্ট এলাকায় ঘটেছে। নিহত ভ্যানচালক জয় উদ্দিন (৪২) নতুন সয়দাবাদ গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
সিরাজগঞ্জ যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমিরুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে বালুবাহী একটি ট্রাক সেতুর পশ্চিম টোলপ্লাজার অভিমুখে যাচ্ছিল এসময় মুলিবাড়ি চেকপোস্ট পার হওযার সময় ভ্যানটিকে সজোড়ে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে  ঘটনাস্থলেই ভ্যানচালকের  মৃত্যু হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *