মিজানুর রহমান, সুন্দরগঞ্জ (গাইবান্ধা):
গাইবান্ধার সুন্দরগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মো. মাজেদুর রহমান।
উপজেলা জামায়াতের আমীর মো. শহিদুল ইসলাম সরকার মঞ্জুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. নুরুন্নবী প্রামাণিক সাজু, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. সামিউল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. বদরুল আমিন, পৌর জামায়াতের আমীর মুহা. একরামুল হক, সেক্রেটারি মাহফুজার রহমান প্রমূখ।
পরে ১৯৫২ সালের ভাষা শহিদদের রূহের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
