আহসান হাবিব চাপাইনবয়াবগঞ্জ থেকে।
চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে পানির ন্যায্য হিস্যার দাবিতে বিএনপি গণসমাবেশ করেছে। সমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী বাংলাদেশের ন্যায্য পানির হিস্যা আদায় বিএনপি সরকারেই সম্ভব। তিনি জানান, গঙ্গা–পদ্মার পানিবণ্টন চুক্তি ২০২৬ সালে শেষ হলেও ভারতের অবস্থান এখনো পরিষ্কার নয়। দুর্বল সরকার ক্ষমতায় এলে দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে রাজশাহী বিভাগের বিএনপি প্রার্থীদের ধানের শীষ প্রতীক তুলে দিয়ে পরিচয় করিয়ে দেওয়া হয়।
