সাবেক এমপি গোলাম মোর্শেদের পক্ষে সিংড়ায় বিএনপি’র গণমিছিল
আমিনুল হক,সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণসংযোগ ও প্রচার-প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশী, নাটোর-৩ (সিংড়া) আসনের সাবেক সংসদ সদস্য এবং জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ এর পক্ষে সিংড়ায় বিএনপি’র গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এই মিছিলটি অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং পথে পথে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সাবেক সংসদ সদস্যর অনুসারীরা।
এই গণমিছিলের মাধ্যমে নাটোর-৩ (সিংড়া) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি’র সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চারিত হলো বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষক মহল।

