শাহ্ আলম শাহী,পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে ফিরে:
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অপরূপ পর্বত শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা অবলোকনে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো এসএসসি প্লাটফর্ম ‘আমরা ৮৮’ এর মিলন মেলা
তেঁতুলিয়ায় এখন দৃশ্যমান হচ্ছে কাঞ্চনজঙ্ঘার। আর এই কাঞ্চনজঙ্ঘার
মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় করছে প্রকৃতিপ্রেমিরা।
মেঘমুক্ত ও কুয়াশামুক্ত গাঢ় নীল আকাশ থাকায় দৃশ্যমান হচ্ছে হিমালয়ের এই পর্বত শৃঙ্গ। আর এ কারণেই পঞ্চগড়কে বলা হয়ে থাকে হিমালয় কন্যা।

আর তাই এই হিমালয় কন্যার দেশে এবার কাঞ্চনজঙ্ঘার দেখার আয়োজন করে এসএসসি প্লাটফর্ম অমরা ৮৮ মিলন মেলা। এসএসসি বন্ধুদের অন্যতম বৃহৎ প্লাটফর্ম ‘আমরা ৮৮’ প্যানেল
২৩ ও ২৪ অক্টোবর বিশেষ জমকালো আয়োজন করে তেঁতুলিয়ায়। ছিলো র্যালী,নাচ,গান, ঐতিহ্যবাহী গ্রামীণ ভুড়িভোজ,সেলফি আড্ডাসহ নানা বিনোদন আয়োজন । এজন্য রাজধানী ঢাকা,চট্রগ্রাম,সিলেট,খুলনা,বরিশাল,রাজশাহী,নোয়াখালীসহ দেশের বিভিন্ন থেকে এসএসসি ৮৮ ব্যাচের বন্ধুরা এই দু’দিনের অনুষ্ঠানে যোগ দেয়। আমরা ৮৮ প্যানেলের কর্ণধার মহসীন আজিম খান এবং প্যানেল এডমিন অনুষ্ঠানের আয়োজক কাজী মুন্নি জানিয়েছেন, প্রায় সহস্রাধিক ৮৮ বন্ধু ও তাদের পরিবারের লোকজন এই দু’দিনের অনুষ্ঠানে যোগ দিয়েছে। এজন্য ঢাকা থেকে ট্রেনের বগি এবং বাস বুকিং ছাড়াও প্রাইভেট গাড়িসহ বিভিন্ন বাহন যোগে বন্ধুরা তেঁতুলিয়া আসে।
একই সঙ্গে কোন বন্ধু প্যানেল নিয়েএতো আয়োজন পঞ্চগড়ে দু’দিন ব্যাপী হচ্ছে,এটি সর্বো সেরা আয়োজন।
মূলত,বরফ আচ্ছাদ্দিত কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখতে কে না চায় ? তাই, পর্যটকদের ভিড় এখন উত্তরের সীমান্ত পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এই সীমান্ত উপজেলায় শহরের মহানন্দার পাড় থেকে ভারতের রূপালি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। ঝকঝকে কাঁচের মতো স্বচ্ছ নীল আকাশ আর পরিচ্ছন্ন প্রাকৃতিক পরিবেশের ঋতু শরৎ প্রায় শেষ প্রান্তে। এমনই সময়ে পঞ্চগড় তেঁতুলিয়া থেকে প্রতি বছরের মতো এবারও দেখা মিলছে,বিশ্বের তৃত্বীয় সবোর্চ্চ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার।

শীতের আমেজ মৌসুমের শুরুতে আকাশে তেমন মেঘ আর কুয়াশা না থাকায় উত্তরের এই সাদা পাহাড় স্পষ্ট হয়ে উঠেছে।কোনও রকম কৃত্তিম যন্ত্র ব্যবহার না করে দূর পাহাড়ের অপরূপ দৃশ্য দেখে বিমোহিত দেশীয় পর্যটকরা। বুধবার সকালে তেঁতুলিয়া থেকে দৃশ্যমান ছিলো।
