টাঙ্গাইলে কয়েকদিনের বৃষ্টিপাতে আমন ও সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি
মামুন সরকার টাঙ্গাইল থেকে :
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্ন চাপের কারনে টাঙ্গাইলে টানা বৃষ্টিপাতের ফলে আমন ও আগাম শীতকালীন সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কাঁচা-আধাপাকা ধানের শীষগুলো পড়ে গিয়ে পানির সাথে মিশে মাটির সাথে মিশে গেছে। বাড়ন্ত সবজির কান্ড মাটিতে নুইয়ে পড়েছে। কৃষকের লাভের স্বপ্নে এখন দুঃস্বপ্নে পরিনত হয়েছে । এদিকে ক্ষয়ক্ষতির তালিকা তৈরিসহ কৃষকদের পাশে থাকার কথা জানিয়েছে কৃষি বিভাগ।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্ন চাপের কারনে গত কয়েকদিন ধরে টাঙ্গাইলে বৃষ্টি ও ঝড়ো হাওয়া শুরু হয়েছে। টানা বৃষ্টিপাতের ফলে জেলার ১২ টি উপজেলার আমন ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। কাঁচা-আধাপাকা ধানগাছ মাটিতে নুয়ে পড়েছে। অনেক ক্ষেত আবার পানিতে তলিয়ে যাওয়ায় ধানের শীষগুলো মিশে গেছে বৃষ্টির পানির সাথে। ফলে ধান ঘরে তোলা নিয়েও শঙ্কায় ও কাঙ্খিত ফলন নিয়েও শঙ্কার সৃষ্টি হয়েছে। এছাড়াও বিভিন্ন এলাকায় শীতকালীন সবজি ফুলকপি, বাঁধাকপি, টমেটো, মরিচ, পেঁয়াজ ও আলু ক্ষেতেরও ক্ষতি হয়েছে। খরচ তোলা নিয়েই শঙ্কিত কৃষক, চেয়েছেন সহায়তা।
এদিকে ক্ষতির পরিমান নির্ণয়সহ কৃষকদের পাশে থাকার কথা জানিয়েছে কৃষি বিভাগ।
সিংকঃ কৃষিবিদ মোখলেছুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা, ভূঞাপুর, টাঙ্গাইল।
চলতি মওসুমে টাঙ্গাইলে ১লাখ ৪ লাখ হাজার হেক্টর জমিতে আমন ও ১১ হাজার হেক্টর জমিতে সবজি চাষাবাদ হয়েছে।


