কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধাঞ্জলি
Sahadat Hossain;
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে Bangladesh Private Employees Welfare Society (BPEWS) এর পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে গভীর শ্রদ্ধা ও বিনম্র ভালোবাসায় ভাষা শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠায় যাঁদের আত্মত্যাগ আমাদের জাতীয় পরিচয়ের ভিত্তি গড়ে দিয়েছে, তাঁদের স্মরণে এ শ্রদ্ধাঞ্জলি আমাদের নৈতিক দায়বদ্ধতার অংশ।

শ্রদ্ধাঞ্জলিতে উপস্থিত ছিলেন: সভাপতি মোঃ হাবিবুর ইসলাম মোল্লা সাধারণ সম্পাদক মোঃ ইজাবুল আলম ফাইন্যান্স সেক্রেটারি এ.এন.এম. ইকবাল আহমেদ, সদস্য সচিব মোঃ শাহাদাত হোসেন,
সংগঠনের আইন উপদেষ্টা, মাননীয় ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফজলুল হক সেলিম সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ
ভাষার মর্যাদা রক্ষা, মানবিক মূল্যবোধের চর্চা এবং পেশাজীবীদের অধিকার প্রতিষ্ঠা—এই তিনটি ভিত্তির উপরই একটি সচেতন ও শক্তিশালী সমাজ নির্মিত হয়। ২১ ফেব্রুয়ারি শুধুই একটি দিন নয়; এটি আমাদের আত্মপরিচয়ের প্রতীক।

